৬৯ বছরের অপেক্ষার অবসান, নিউজিল্যান্ডের ভারত–দুর্গ জয়!
৬৯ বছরের অপেক্ষার অবসান, নিউজিল্যান্ডের ভারত–দুর্গ জয়
অবশেষে ভারত-দুর্গের পতন হলো। হারতে হলো ১২ বছরে ঘরের মাঠে টানা ১৮টি টেস্ট সিরিজ জয়ের পর। পুনে টেস্টে তিন দিনেই রোহিত শর্মার দলকে ১১৩ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ইতিহাস গড়েছে নিউজিল্যান্ডও। ৬৯ বছরে ১৩ বারের চেষ্টায় প্রথমবারের মতো ভারতে এসে টেস্ট সিরিজ জিতল কিউইরা।
নিউজিল্যান্ডের ইতিহাস গড়ার অবিসংবাদিত নায়ক মিচেল স্যান্টনার। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া এই বাঁহাতি স্পিনার আজ দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। তাতেও একটা রেকর্ড হয়ে গেছে। টেস্টে এই প্রথম ভারতের বিপক্ষে ম্যাচের দুই ইনিংসেই কমপক্ষে ৫ উইকেট পেলেন নিউজিল্যান্ডের কোনো বোলার।
৩৫৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ভারত দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে গেছে ২৪৫ রানে। রবীন্দ্র জাদেজা এজাজ প্যাটেলকে ছক্বা মারতে গিয়ে লং অনেক টিম সাউদির হাতে ক্যাচ দিতেই ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের উৎসবে মেতে উঠেছে নিউজিল্যান্ড।
.png)
No comments