নতুন নিয়মে ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করুন 2025
নতুন নিয়মে ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করুন 2025
পাসপোর্ট স্ট্যাটাস চেক করে নতুন পাসপোর্ট আবেদনের সর্বশেষ অবস্থা এবং পাসপোর্ট রিনিউ স্ট্যাটাস জানা যায়। আপনার পাসপোর্ট প্রিন্ট হয়েছে কিনা এটি হাতে পেতে কত দিন সময় লাগবে এসকল বিষয় জানতে হলে অনলাইনে ই পাসপোর্ট চেক করুন।
পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে কি কি লাগে?
ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করার জন্য অ্যাপলিকেশন আইডি এবং অনলাইন রেজিস্ট্রেশন আইডি এই দুটির যেকোন একটি প্রয়োজন। প্রথমত আপনার পাসপোর্ট আবেদনের Application ID অথবা Online Registration ID এবং তার সাথে পাসপোর্টে প্রদত্ত জন্মতারিখ দরকার হবে।

OID (OID*********) এবং জন্ম তারিখ জানা থাকলে মোবাইল থেকে SMS পাঠিয়ে অথবা অনলাইনে পাসপোর্ট ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন।
ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করার নিয়ম
ই পাসপোর্ট চেক করার জন্য e-Passport Portal ওয়েবপেইজ ভিজিট করুন। প্রথম ইনপুট ফিল্ডে আপনার পাসপোর্টে আবেদনের OID এবং দ্বিতীয় ফিল্ডে জন্ম তারিখ লিখুন। তারপর I am human চেক বক্সটি টিক মার্ক করে আপনার পাসপোর্ট স্ট্যাটাস জানুন।
Passport application status check সাইটে ভিজিট করার পর নিচের ছবিতে দেখানো নিয়মে আপনার অনলাইন রেজিস্ট্রেশন আইডির স্থলে আপনার OID লিখুন। তারপর জন্ম তারিখের ঘরে জন্ম তারিখ এবং সিকিউরিটি ক্যাপচা পূরণ করে Check বাটনে ক্লিক করুন।
Check বাটনে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার পাসপোর্ট বর্তমানে কোন অবস্থায় রয়েছে অর্থাৎ এটির স্ট্যাটাস দেখতে পাবেন। পাসপোর্টের কোন সমস্যা থাকলে সেটিও এখানে দেখতে পাবেন। একটি পাসপোর্ট আবেদন করা থেকে ডেলিভারি হওয়া পর্যন্ত অনেকগুলো ধাপ অতিক্রম করে।
আমি যেহেতু আমার পাসপোর্ট হাতে পেয়েছি তাই আমি যখন স্ট্যাটাস চেক করেছি তখন সেটি issued দেখাচ্ছে। নিচের ছবিটি লক্ষ্য করলে সেটি বুঝতে পারবেন। তবে আপনাদের নতুন আবেদন হলে সে ক্ষেত্রে ভিন্ন ভিন্ন স্ট্যাটাস দেখতে পাবেন।

ই পাসপোর্ট চেক
ই পাসপোর্ট চেক করতে https://www.epassport.gov.bd/landing ওয়েবসাইটে প্রবেশ করে Online Registration ID / Application ID এর যেকোনো একটি এবং জন্মতারিখ লিখে Check” বাটনে ক্লিক করুন।
আপনার পাসপোর্ট স চেক করার জন্য নিচের দেখানো ছোট ছোট সহজ কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
- e-passport website ভিজিট করুন
- OID (Online Registration ID) লিখুন: প্রথম ইনপুট ফিল্ডে আপনার পাসপোর্ট আবেদনের অনলাইন রেজিস্ট্রেশন আইডি অথবা
- Application ID লিখুন: দ্বিতীয় ঘরে অ্যাপ্লিকেশন আইডি বসান। এই অ্যাপ্লিকেশন আইডিটি সাধারণত ডেলিভারি স্লিপে দেওয়া থাকে।
- জন্ম তারিখ বাছাই করুন: পাসপোর্ট এর আবেদনে যে জন্ম দিয়েছেন সেটি এখানে বাছাই করুন।
- ক্যাপচা পূরণ করুন: স্ট্যাটাস চেক করার পূর্বে সিকিউরিটি ক্যাপচা পূরণ করুন।
- Passport Status Check করুন: সবশেষে নিচে Check বাটনে ক্লিক করে পাসপোর্ট স্ট্যাটাস দেখুন।
নিচের ফর্মে আপনার পাসপোর্ট আবেদনের Online Registration ID / Application ID এবং জন্ম তারিখ লিখে এ পাসপোর্ট চেক করতে পারেন।
পাসপোর্ট এর ভুল তথ্য সংশোধন করতে অনলাইনে পাসপোর্ট সংশোধন আবেদন করুন।
Online Registration ID (OID)
অনলাইনে নতুন পাসপোর্ট এর জন্য আবেদন করলে কিংবা পাসপোর্ট রিনিউ করা হলে ১৩ ডিজিটের রেজিস্ট্রেশন আইডি তৈরি হয়। আর এই পাসপোর্ট আবেদনের ইউনিক আইডি কে Online Registration ID বা OID বলে। রেজিস্ট্রেশন আইডির প্রথমে OID থাকে (OID**********)
ই পাসপোর্ট আবেদন কিংবা পাসপোর্ট রি-ইস্যু আবেদন সম্পন্ন করলে একটি অ্যাপ্লিকেশন সামারি দেওয়া হয়, যার মধ্যে আবেদনকারীর যাবতীয় তথ্য উল্লেখ থাকে। সেই Application Summary তে এই OID লিখা থাকে। তাছাড়া বারকোড আকারেও এই Online Registration ID দেওয়া থাকে।

Passport Application ID
Application ID ব্যবহার করেও পাসপোর্ট আবেদনের সর্বশেষ অবস্থা চেক করা যায়। পাসপোর্ট এর অ্যাপ্লিকেশন আইডি ডেলিভারি স্লিপের উপরের অংশে লেখা থাকে।
আপনি যদি আপনার অ্যাপ্লিকেশন আইডি খুজে না পান তাহলে বাংলাদেশে ই পাসপোর্ট অফিসের ওয়েবসাইটে লগইন করে আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখে নিতে পারেন।
SMS দিয়ে ই পাসপোর্ট চেক
SMS এর মাধ্যমে ই পাসপোর্ট চেক করার জন্য মোবাইলের মেসেজ লিখার অপশনে চলে যান এবং START <space> EPP <space> Application-ID টাইপ করে পাঠিয়ে দিন 16445 নাম্বারে।
ফিরতি মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার পাসপোর্ট আবেদনের সর্বশেষ অবস্থা, আবেদনে কোন সমস্যা আছে কিনা এবং পাসপোর্ট কবে হাতে পাবেন।
অ্যাপ্লিকেশন আইডি 1234-56789548 এমন হলে আপনার এসএমএস লেখার ফরমেট হবে
তারপর এই মেসেজটি পাঠিয়ে দিতে হবে এই 16445 নাম্বারে। 16445 নাম্বার থেকে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে আপনার আবেদনটি কি অবস্থায় রয়েছে।
E Passport Check by SMS
অনলাইনে e passport check করার নিয়ম দেখে নিয়েছি। এখন আমরা দেখব SMS এর মাধ্যমে কিভাবে e Passport Status check করা যায়।
এসএমএস এর মাধ্যমে পাসপোর্টের স্ট্যাটাস দেখার জন্য প্রয়োজন হবে একটি মোবাইল ফোন, অ্যাপ্লিকেশন আইডি এবং জন্ম তারিখ।
পাসপোর্ট চেক করার OID কোনটি?
অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করা হলে একটি আবেদনের সামারি PDF ডাউনলোড করা যায়। এই Application Summary তে ১৩ সংখ্যার Online Registration ID বা OID থাকে।
পাসপোর্ট হাতে পেতে কত দিন সময় লাগে?
রেগুলার ডেলিভারিতে ই পাসপোর্ট হাতে পেতে ১৫-২১ দিন সময় লাগে। একপ্রেসস ডেলিভারিতে ৭ দিনেই পাসপোর্ট তৈরি হয়ে যায়। আর মাত্র ৩ দিনের মধ্যে পাসপোর্ট পেতে সুপার এক্সপ্রেসস নিতে হবে।
পাসপোর্ট চেক করতে কি কি লাগে?
পাসপোর্ট চেক করতে OID অথবা Application ID এর যেকোন একটি তার সাথে জন্মতারিখ প্রয়োজন হবে।



No comments